Skip to content
Latest stories

Stock news

এম এল ডাইংয়ের নাম পরিবর্তন

শেয়ারবাজারে তালিকাভুক্ত এম এল ডাইং লিমিটেডের ঘোষিত ১০ শতাংশ ক্যাশ অনুমোদন এবং ইজিএমে নাম পরিবর্তনের অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, কোম্পানিটি তার নাম এম এল ডাইং লিমিটেড এর পরিবর্তে এম এল ডাইং এন্ড স্পিনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড করবে।আজ শনিবার (১৭ ডিসেম্বর) গাজীপুর জেলার ভালুকাস্থ তেপান্তর রিসোর্টের অডিটোরিয়ামে কোম্পানিটির এজিএম এবং ইজিএম অনুষ্ঠিত হয়েছে।কোম্পানি সূত্র জানায়, বিপুলসংখ্যক বিনিয়োগকারীর উপস্থিতিতে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন হয় এবং ইজিএমে এম এল ডাইং লিমিটেড এর নাম পরিবর্তন করে এম এল ডাইং এন্ড স্পিনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড - রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।জানা গেছে, ইতিমধ্যে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিতে নতুন নামের জন্য সার্টিফিকেট ইস্যু করেছে। কোম্পানিটি পুরাতন নামের জায়গায় নতুন নামে ডকুমেন্ট, লাইসেন্স এবং অন্যান্য তথ্য স্থানান্তর করা হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play