Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে সী পার্ল বীচ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ শেয়ারটির দর ৯ টাকা ৩০ পয়সা বা ৭.১২ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার কোম্পানিটি সর্বশেষ ১২১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৪২ বারে ৮ লাখ ৯৫ হাজার ৩৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৩৩ লাখ টাকা।ইনডেক্স অ্যাগ্রো লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৭ টাকা বা ৪.৯৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।অ্যাসোসিয়েটেড অক্সিজেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ২ টাকা ১০ পয়সা বা ৪.৮৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৪১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, বিডি ওয়েল্ডিং স্টেশন, ফু-ওয়াং সিরামিকস, ইস্টার্ণ হাউজিং, ড্যাফোডিল কম্পিউটার্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও দ্য পেনিনসুল চিটাগং লিমিটেড

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play