Skip to content
Latest stories

Stock news

দরপতনের শীর্ষে বিকন ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বিকন ফার্মা লিমিটেড। আজ শেয়ারটির দর ১৪ টাকা বা ৪.৫৪ শতাংশ কমেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।রোববার কোম্পানিটি সর্বশেষ ২৯৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ২৬৪ বারে ১ লাখ ৬৭ হাজার ৭৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪ লাখ টাকা।মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ৪.১৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।আমরা নেটওয়ার্কস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৩ দশমিক ৫৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, সী পার্ল বীচ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play