Skip to content
Latest stories

Stock news

দর পতনের শীর্ষে রয়েল টিউলিপ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ১৮ বারে ১২ লাখ ৭৬ হাজার ৬৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৩৮ লাখ টাকা।তালিকায় দ্বিতীয় স্থানে বসুন্ধরা পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৭০৬ বারে ৩৩ লাখ ১৪ হাজার ২১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ কোটি ১৬ লাখ টাকা।তালিকায় তৃতীয় স্থানে থাকা জেএমআই হাসপাতালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২৪৫ বারে ৯ লাখ ৭২ হাজার ৫২২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৮ লাখ টাকা।তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মেট্রো স্পিনিংয়ের ৩.৮৪ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৩.৩৪ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২.৯৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯০ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালসের ২.৮৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২.৬১ শতাংশ এবং আমরা টেকনোলজিসের ২.২২ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play