Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে সী পার্ল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯8টির বা ৩১.৬১ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে সী পার্ল বিচের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮০.৭০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭৭.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ১.২১ শতাংশ কমেছে। এর মাধ্যমে সী পার্ল বিচ টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডিকম অনলাইনের ১.০০ শতাংশ, সোনালী আঁশের ০.৯৯ শতাংশ, জিলা বাংলা সুগার মিলসের ১.০০ শতাংশ, আরামিট লিমিটেডের ০.৯৯ শতাংশ, রহিম টেক্সটাইলের ০.৯৯ শতাংশ, দুলামিয়া কটন স্পিনিং মিলসের ০.৯৯ শতাংশ, এএমসিএল প্রাণের ০.৯৮ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ০.৯৮ শতাংশ এবং মেঘনা ইন্স্যুরেন্সের ০.৯৯ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play