Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে ঢাকা ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রোবরার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৩টির বা ১৪.৫৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবস ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২.০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫৭.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.২০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ঢাকা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লি. ১০.০ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স লি. ৮.৩৭ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৭.৩২ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট এবং স্পা লি. ৭.৩১ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৭.২৭ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কো লি. ৭.২২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৬.৮৯ শতাংশ, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স লি. ৬.৭৮ শতাংশ ও মেট্রো স্পিনিং লি. ৫.২২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play