Skip to content
Latest stories

Stock news

ডিএস৩০ সূচক সমন্বয়ঃ ছিটকে গেল ৫ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজারমূলধনের দিক থেকে শীর্ষ অবস্থানে থাকা ৩০ কোম্পানি নিয়ে গঠিত মূল্যসূচক ডিএস৩০ সমন্বয় করা হয়েছে। সমন্বিত সূচকে নতুন করে ৫ টি কোম্পানি যোগ হয়েছে ও বাদ পড়েছে ৫ টি কোম্পানি।সমন্বিত সূচকটি আগামী ২২ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সমন্বিত সূচকে যোগ হওয়া কোম্পানিগুলো হলোঃআইএফআইসি ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।সমন্বিত সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলোঃসামিট পাওয়ার লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play