Skip to content
Latest stories

Stock news

বৃহস্পতিবার ব্লক মার্কেটের শীর্ষে সী-পার্ল হোটেল

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৭ কোটি ২৮ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী-পার্ল হোটেল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৫ লাখ ১৬ হাজার টাকা।ছাড়া, ওরিয়ন ফার্মার ৪ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৪ কোটি ২২ লাখ ১০ হাজার টাকার, সোনালী পেপারের ৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার, ডাচ বাংলা ব্যাংকের ৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকার, তাকাফুলের ২ কোটি ৪০ লাখ টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার, তিতাস গ্যাসের ১ কোটি ৩৩ ১৫ হাজার টাকার, ইন্ট্রাকোর ১ কোটি ৩ লাখ ৪৭ হাজার টাকার, ফর্চুন সুজের ৮৭ লাখ ৬৮ হাজার টাকার, বিএসসিসিএলের ৫৪ লাখ ৭৩ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৫১ লাখ ৪৩ হাজার টাকার, আইপিডিসির ৩৯ লাখ ৮৯ হাজার টাকার, এপেক্স ট্যানারির ৩৮ লাখ ৭৭ হাজার টাকার, ডিজিআইসির ৩৫ লাখ ১৮ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ২৯ লাখ টাকার, লাফার্জ হোলসিমের ২৭ লাখ ৪৮ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ২৬ লাখ ৩১ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ২৫ লাখ ৫৮ হাজার টাকার, ফাইন ফুডসের ১৮ লাখ ৯ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ১০ লাখ ৭৫ হাজার টাকার, ফারইস্ট লাইফের ১০ লাখ ৩৩ হাজার টাকার, বেঙ্গল উইন্ডসরের ৯ লাখ ৮৪ হাজার টাকার, ব্যাঙ্ক এসিয়ার ৯ লাখ ৪১ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ৭০ হাজার টাকার, জেমিনি সীর ৭ লাখ ২৫ হাজার টাকার, কেয়া কসমেটিকসের ৬ লাখ ১৫ হাজার টাকার, সুহৃদের ৬ লাখ ৫ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ৬ লাখ ২ হাজার টাকার, মনোস্পুলের ৫ লাখ ৮৯ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫ লাখ ৭৩ হাজার টাকার, বিকন ফার্মার ৫ লাখ ৫০ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৫ লাখ ১০ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৫ লাখ ৫ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play