Skip to content
Latest stories

Stock news

ব্লকে জেমিনি সি ফুডের সর্বোচ্চ লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৪৮টি কোম্পানির ৫০ লাখ ৫৪ হাজার ১২টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৮ কোটি ৩৯ লাখ ২১ হাজার টাকা। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে জেমিনি সি ফুডের শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ডিএসইর ব্লকে সর্বোচ্চ লেনদেন করা জেমিনি সি ফুডের ৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকার সমপরিমাণ শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল রিসোর্টের ২ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার এবং তৃতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের ২ কোটি ৭১ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সালভো কেমিক্যাল, স্কয়ার ফার্মা, মেট্রো স্পিনিং, আরডি ফুড, এইচআর টেক্সটাইল, ম্যারিকো এবং প্রমিয়ার ব্যাংক লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play