বি’গ্রুপের পাঁচ কোম্পানির সর্বোচ্চ রিটার্ন

Date: 2022-09-17 07:29:47
বি’গ্রুপের পাঁচ কোম্পানির সর্বোচ্চ রিটার্ন
শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘বি’ক্যাটাগরীর কোম্পানিগুলোর মধ্যে গেলো সপ্তাহে সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে পাঁচ কোম্পানি। যে কারণে গত সপ্তাহে পাঁচ কোম্পানির বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।সর্বোচ্চ রিটার্ন দেওয়া পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে সী পার্ল হোটেল, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং, হক্কানী পাল্প এবং কে অ্যান্ড কিউ রিমিটেড।এই পাঁচ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে সী পার্ল বীচ রিসোর্টের। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৮ টাকা ৬০ পয়সা। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬ টাকা ৯০ পয়সা বা ২৪.৬৪ শতাংশ।এদিকে, সপ্তাহের শুরুতে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার লেনদেন হয়েছে ৯ টাকা ৬০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ টাকা ৩০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ১৭.৭১ শতাংশ।অন্যদিকে, সপ্তাহের শুরুতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৫ টাকা ৯০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭০ পয়সা বা ১১.৮৬ শতাংশ।অপরদিকে, সপ্তাহের শুরুতে হক্কানী পাল্পের শেয়ার লেনদেন হয়েছে ৭২ টাকা ৫০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৯ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ।এছাড়া, সপ্তাহের শুরুতে কে অ্যান্ড কিউর শেয়ার লেনদেন হয়েছে ২৬১ টাকায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮৪ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৩ টাকা ৭০ পয়সা বা ৯.০৮ শতাংশ।

Share this news