Skip to content
Latest stories

Stock news

বিএসআরএমের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।মঙ্গলবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।LankaBangla securites single pageচলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৫ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৩ টাকা ৯০ পয়সা।এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ( জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১২ টাকা ১ পয়সা আয় হয়েছিল।গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩২২ টাকা ২৫ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play