Skip to content
Latest stories

Stock news

বাজার উত্থানে স‌র্বোচ্চ অবদান তিন কোম্পা‌নির

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস (০৪ জানুয়ারি) বুধবার সূচক বেড়েছে সাড়ে ১৭ পয়েন্ট। আজ সূচ‌কের এমন উত্থানে স‌র্বোচ্চ অবদান ছি‌লো তিন কোম্পানির। এই তিন কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ৬ পয়েন্ট। এই তিন কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে সী পার্ল হোটেল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯২ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.২২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০২ টাকা ৮০ পয়সায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৪৮ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.২২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৪ টাকা ৯০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৪২ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.০৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯ টাকা ১০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play