Skip to content
Latest stories

Stock news

বাজার উত্থানে স‌র্বোচ্চ অবদান পাঁচ কোম্পা‌নির

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস (০১ জানুয়ারি) বুধবার সূচক বেড়েছে ১০ পয়েন্ট। আজ সূচ‌কের এমন উত্থানে স‌র্বোচ্চ অবদান ছি‌লো পাঁচ কোম্পানির। এই পাঁচ কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ৭.৬৩ পয়েন্ট। এই পাঁচ কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হাসপাতাল, ওরিয়ন ফার্মা এবং সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে জেনেক্স ইনফোসিস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.০২ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৯৫ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১০ টাকায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৭৯ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৬৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৯ টাকা ২০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল জেএমআই হাসপাতাল লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৫৯ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৩৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ টাকা ১০ পয়সায়।সূচক টেনে তোলার চতুর্থ কোম্পনি ছিল ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৬৪ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৩৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৮ টাকা ২০ পয়সায়।সূচক টেনে তোলার পঞ্চম কোম্পনি ছিল সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.১৬ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.২৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬৯ টাকা ২০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play