Skip to content
Latest stories

Stock news

আয় ও মুনাফা দুটোই বেড়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় ও মুনাফা দুটোই বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এর মধ্যে আয় বেড়েছে ৩৮ শতাংশের বেশি। খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় বেড়েছে ৬৮৭ কোটি ৮ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৯৬ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১৯০ কোটি ৫৩ লাখ টাকা বা ৩৮ দশমিক ৩৭ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৬ কোটি ৪৯ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ কোটি ২৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ৫ কোটি ২২ লাখ টাকা বা ১২ দশমিক ৬৫ শতাংশ। প্রথম প্রান্তিকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ২৭ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১৯ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play