Skip to content
Latest stories

Stock news

আট জীবন বিমায় অস্বস্তির চিত্র, ঘাটতি ও তহবিল সংকট

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বিমা খাতের ১৫টি কোম্পানি রয়েছে। এর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত ১২টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ৮টি কোম্পানির আয়-ব্যয়ের ঘাটতি এবং কয়েকটি প্রতিষ্ঠানের জীবন বিমা তহবিল সংকোচনের চিত্র উঠে এসেছে। এর মধ্যে কয়েকটি কোম্পানির ঘাটতি আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। আবার কিছু প্রতিষ্ঠানের ঘাটতি কমলেও জীবন বিমা তহবিল কিংবা পরিচালন নগদ প্রবাহের পরিস্থিতিতে নেতিবাচক পরিবর্তন দেখা গেছে। আর্থিক চাপে থাকা প্রতিষ্ঠানগুলো হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play