Stock news
আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের তৃতীয় প্রন্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান ছিল ০৬ পয়সা।অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ০৩ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ১ টাকা ৩৫ পয়সা আয় ছিলো।৩১ মার্চ, ২০২৩ শেষে প্রতিষ্ঠানটির খরচ মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ১০ টাকা ৬৬ পয়সা।