Skip to content
Latest stories

Stock news

৫ মাসের সর্বনিম্নে সূচক, কমিশনের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা

ধারাবাহিক দরপতনের কারণে আজ (০২ নভেম্বর) সূচক ৫ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। দিন যত যাচ্ছে, বাজার নিয়ে হতাশাও তত বাড়ছে। এরপরও পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার কোনো কার্যকর উদ্যোগ নেই। ফলে নিয়ন্ত্রক সংস্থার ওপর থেকেও বিনিয়োগকারীদের আস্থা উঠে গেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, এভাবে একটি দেশের শেয়ারবাজার চলতে পারে না। বাজারে উত্থান-পতন থাকবেই, তবে তা সময়ের ওপর নির্ভর করে। কিন্তু বর্তমানে ডিভিডেন্ড মৌসুম চলার মধ্যেই বাজারের এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে প্রায় তিন শতাধিক কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে অনেক কোম্পানি উল্লেখযোগ্য হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে। অথচ সেই ডিভিডেন্ডের ভিত্তিতে বাজার স্থিতিশীল না হয়ে অস্থিরতা তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে, বাজারের অবস্থা তত তলানীর দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরেই সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে যাবে। এরপরও দরপতন খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থার কোনো উদ্যোগ নেই, যা বিনিয়োগকারীদের হতাশ করেছে। নিয়ন্ত্রক সংস্থার উচিত বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে যথাযথ চেষ্টা করা এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করা। বিনিয়োগকারীদের ক্ষোভ:বিনিয়োগকারীরা বলছেন, ধারাবাহিক দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার কোনো উদ্যোগ নেই কেন, তা বোঝা যাচ্ছে না। তারা মুখে শুধু বাজার সংস্কারের উদ্যোগের কথা বলছেন। বাজার যদি লেনদেন উপযোগী না হয়, তবে উদ্যোগ ও সংস্কার দিয়ে কী হবে? বর্তমান পরিস্থিতিতে নতুনভাবে শেয়ার ক্রয় করা যাচ্ছে না। বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে বর্তমান কমিশনের পদত্যাগ করা উচিত বলে মনে করছেন তারা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play