Stock news
২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ক্যাবলস। আজ কোম্পানিটির ১৪ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকার।স্টক মার্কেট ডেটা
১১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এনভয় টেক্সটাইলস, ব্র্যাক ব্যাংক, ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, সায়হাম টেক্সটাইল মিলস্, এম.এল. ডাইং এবং প্যারামাউন্ট টেক্সটাইল।