Skip to content
Latest stories

Stock news

যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানি করবে একমি ল্যাবরেটরিজ

ওষুধ রপ্তানির জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসকের (এফডিএ) অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এ অনুমোদনের ফলে কোম্পানিটি একটি ওষুধপণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি করতে পারবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।জানা গেছে, একমি ল্যাবরেটরিজের পেশির ব্যথা নিরাময়ক ওষুধ ক্লোরজক্সাজোন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেটের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসক। ওষুধটি কোম্পানিটির সলিড ডোজ ইউনিটে (এসডিইউ-ইউনিট ২) উৎপাদন হয়। এ স্বীকৃতি পাওয়ায় তাদের ওষুধপণ্যটি যুক্তরাষ্ট্রের বাজারে রফতানির সুযোগ পাবে কোম্পানিটি।সর্বশেষ তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬৮ কোটি ৮৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫৯ কোটি ৭৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৯ কোটি ১১ লাখ টাকা বা ৫ দশমিক ৭০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৫৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৭ টাকা ৪৮ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play