Skip to content
Latest stories

Stock news

উভয় বাজারে লেনদেনে সেরা তিন শেয়ার

বিদায়ী সপ্তাহে দেশের দুই শেয়ারবাজারে লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে তিন শেয়ার। যেগুলো হলো-বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসি, জেনেক্স ইনফোসিস ও শাইনপুকুর সিরামিক লিমিটেড।বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসি, জেনেক্স ইনফোসিস ও শাইনপুকুর সিরামিক। কোম্পানি তিনটির মধ্যে সপ্তাহজুড়ে বিএসসির শেয়ার লেনদেন হয়েছে ১৪৩ কোটি ৮১ লাখ ৭৭ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৪০ কোটি ৩১ লাখ ৪ হাজার টাকার এবং শাইনপুকুর সিরামিকের ১০৩ কোটি ৫৭ লাখ ৩২ হাজার টাকার।অন্যদিকে, দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শাইনপুকুর সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৯০ লাখ টাকার, বিএসসির ১ কোটি ৫৩ লাখ টাকার এবং জেনেক্স ইনফোসিসের ১ কোটি ১৩ লাখ টাকার।তবে সপ্তাহান্তে উভয় বাজারেই কোম্পানি তিনটির শেয়ার দরে পতন হয়েছে। আগের সপ্তাহেও কোম্পানি তিনটির শেয়ার পতনে ছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play