উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি

Date: 2026-09-27 10:00:03
উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি
শ্রমিক অসন্তোষের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া কারখানার কার্যক্রম পুনরায় চালু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস পিএলসি । একই সঙ্গে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ও পরিচালন নগদ প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। এমন অবস্থায়ও বিনিয়োগকারীদেরকে সুখবর দিতে যাচ্ছে কোম্পানিটি। এজন্য কোম্পানিটি বোর্ডসভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, আগামী ৪ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ডসভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।এদিকে, কোম্পানির প্রকাশিত তথ্যমতে, ২৩ জুন ২০২৬ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানির পরিচালনা পর্ষদ মৌখিকভাবে শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানায় লে-অফ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।কোম্পানির কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের লে-অফের আওতায় আনা হয়। এ সিদ্ধান্তে মোট ৫ হাজার কর্মী ও শ্রমিক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হয়।

Share this news