Skip to content
Latest stories

Stock news

উদ্যোক্তা শেয়ার বেড়েছে চার কোম্পানির

চলতি বছরের জানুয়ারি মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানিতে উদ্যোক্তাদের শেয়ার ধারণ বেড়েছে। কোম্পানিগুলো হলো-এসিআই, অ্যাপেক্স ফুটওয়ার, কনফিডেন্স সিমেন্ট ও জেনেক্স ইনফোসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।এসিআই: ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল ৩৫.৭৬ শতাংশ। যা ২০২৩ সালের ৩১ জানুয়ারি বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৮৯ শতাংশে। অর্থাৎ জানুয়ারি মাসে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার বেড়েছে ০.১৩ শতাংশ।অ্যাপেক্স ফুটওয়ার: ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল ৩২.৮১ শতাংশ। যা ২০২৩ সালের ৩১ জানুয়ারি বেড়ে দাঁড়িয়েছে ৩৩.১০ শতাংশে। অর্থাৎ জানুয়ারি মাসে উদ্যোক্তাদের শেয়ার বেড়েছে ০.২৯ শতাংশ।কনফিডেন্স সিমেন্ট: ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল ২৬.৩১ শতাংশ। যা ২০২৩ সালের ৩১ জানুয়ারি বেড়ে দাঁড়িয়েছে ৩০.৩৪ শতাংশে। জানুয়ারি মাসে উদ্যোক্তাদের শেয়ার বেড়েছে ৪.০৩ শতাংশ।জেনেক্স ইনফোসিস: ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল ৩০.০৯ শতাংশ। যা ২০২৩ সালের ৩১ জানুয়ারি বেড়ে দাঁড়িয়েছে ৩২.৮০ শতাংশে। জানুয়ারি মাসে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার বেড়েছে ২.৭১ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play