Skip to content
Latest stories

Stock news

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।এছাড়াও কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।এদিকে ব্র্যাক ব্যাংক আবারও পেলো ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ (ক্র্যাব)-এর ‘এএএ’ (ট্রিপল এ) ক্রেডিট রেটিং।ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ ব্র্যাক ব্যাংক-কে দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে এসটি-১ এর সাথে ‘স্থিতিশীল’ আউটলোক দিয়েছে।উল্লেখ্য, ‘এএএ’ হলো ক্র্যাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ ইস্যুকারী ক্রেডিট রেটিং। এজেন্সিটি এর আগে ২০২২ সালেও ব্র্যাক ব্যাংক-কে ‘এএএ’ (ট্রিপল এ) ক্রেডিট রেটিং প্রদান করে। এই ক্রেডিট রেটিং ৩০ জুন ২০২৪ পর্যন্ত কার্যকর থাকবে। ‘এএএ’ হলো ন্যূনতম ঋণ ঝুঁকিসহ সর্বোচ্চ মানের স্বীকৃতি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play