Skip to content
Latest stories

Stock news

টানা ৫ বছর বিক্রি কমছে কাশেম ইন্ডাস্ট্রিজের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রি সর্বশেষ পাঁচ বছরেরও বেশি সময় ধরে টানা কমে যাচ্ছে। এ পাঁচ বছরের ব্যবধানে কোম্পানির চলমান ব্যবসার আকার অর্ধেকে নেমেছে। এর ধাবাহিকতায় বছরগুলোয় কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফাও কমতে দেখা গেছে। তবে চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানির বিক্রি সামান্য বেড়েছে। যদিও বিক্রি বাড়া সত্ত্বেও এ সময়ে নিট লোকসান গুনতে হয়েছে কোম্পানিটিকে। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৭-১৮ হিসাব বছর থেকেই প্রতি বছর কাশেম ইন্ডাস্ট্রিজের ব্যবসা কমতে দেখা গেছে। আলোচ্য হিসvব বছরে কোম্পানিটির বিক্রি হয়েছে ২০১ কোটি ৫৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ বিক্রি ছিল ২১৫ কোটি ৮৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ৫ কোটি ২৮ লাখ টাকা বা ২ দশমিক ৪৫ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৯৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১ কোটি ৬৩ লাখ টাকা বা ১৭ দশমিক ১২ শতাংশ। পরের বছর অর্থাৎ ২০১৮-১৯ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৯৪ শতাংশ কমে হয়েছে ২০১ কোটি ৫৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরের তুলনায় এ বিক্রি ১৬ কোটি টাকা কম ছিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ৩ কোটি ৫ লাখ টাকা কমে হয়েছে ৪ কোটি ৮৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩৮ দশমিক ৪৫ শতাংশ। ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি আরো ৪৮ কোটি ৩ লাখ টাকা কমে হয়েছে ১৩৭ কোটি ৫২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ২৫ দশমিক ৮৮ শতাংশ। আর আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ৯ দশমিক ৪৬ শতাংশ কমে হয়েছে ৪ কোটি ৪২ লাখ টাকা। টাকার হিসাবে ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৪৬ লাখ টাকা।আগের তিন বছরের ধারাবাহিকতায় সর্বশেষ দুই হিসাব বছরও কোম্পানিটির বিক্রি কমেছে। ২০২১-২২ হিসাব বছরে কোম্পানির মোট বিক্রি হয়েছে ১০৭ কোটি ৬৬ লাখ টাকা। আগের হিসাব বছরে এ বিক্রি ছিল ১১৬ কোটি ১৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ৮ কোটি ৫১ লাখ টাকা বা ৭ দশমিক ৩২ শতাংশ। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৫৪ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ বিক্রি ছিল ৯ কোটি ১৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা কমেছে ৬১ দশমিক ৩৬ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play