Skip to content
Latest stories

Stock news

স্ট্যান্ডার্ড সিরামিকের পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২২-২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলিত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময় এ আয় ছিল ৬ কোটি ৬৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ৪৬ লাখ টাকা বা ৬ দশমিক ৯৯ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ৯৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে এ লোকসান হয়েছিল ১ কোটি ৫১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে ৪৩ লাখ টাকা বা ২৮ দশমিক ৬২ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ২ টাকা ৩৩ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৬৫ পয়সায়। আলোচ্য প্রান্তিকে লোকসান হওয়ার কারণ হিসাবে কোম্পানিটি জানিয়েছে, করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সার্বিকভাবে অর্থনীতি নিম্নমুখী রয়েছে। পণ্য উৎপাদনের জন্য বিদেশ থেকে আমদানীকৃত কাঁচামালের দামও এ সময় চড়া ছিল। এর বাইরে এ সময়ে জাহাজীকরণ ব্যয় বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে উল্লেখযোগ্য হারে। এসব কারণে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির বিক্রি ও গ্রস মুনাফা কমেছে। তবে এ সময়েও কোম্পানিটি তাদের কর্মীদের সম্পূর্ণ বেতন পরিশোধ ও অন্যান্য স্থায়ী ব্যয় নির্বাহ করেছে। তাই চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটিকে লোকসান গুনতে হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play