সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

Date: 2026-10-11 10:00:02
সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। এগুলো হলো- এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, ফাইন ফুডস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং এবং ডরিন পাওয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।মার্কেট দেখুনএপেক্স স্পিনিংকোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১৭ পয়সা।আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২২ টাকা ১৫পয়সা।৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮১ পয়সা।কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর ২০২৬।

Share this news