Skip to content
Latest stories

Stock news

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে ফিরেছে ৫ হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহ (৩০ অক্টোবর-০৩ নভেম্বর) দেশের শেয়ারবাজারে সামান্য উত্থানে হয়েছে। উত্থানের ফলে সপ্তাহটিতে প্রায় ৫ হাজার কোটি টাকার বাজার মূলধন ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।বিদায়ী সপ্তাহে উভয় বাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।প্রধান শেয়ারবাজার ডিএসইর বাজার মূলধন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরুর আগে ছিল ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৫৪৯ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনশেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ২৯৮ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার ৭৪৮ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ১৯৯ টাকা।সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৬৭ পয়েন্ট বা শুন্য দশমিক ৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪১০ দশমিক ৬৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৩৯ পয়েন্ট বা শুন্য দশমিক ১০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৮২ পয়েন্ট বা শুন্য দশমিক ৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০১ দশমিক ১০ পয়েন্টে এবং দুই হাজার ২৫২ দশমিক ৯৯ পয়েন্টে।গেল সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৮৯১ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৯৫৬ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে এক হাজার ৮৮৯ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৯৩৫ টাকা।বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২১টির বা ৩১ দশমিক ১১ শতাংশের, কমেছে ৪৬টির বা ১১ দশমিক ৮২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২২২টির বা ৫৭ দশমিক ০৭ শতাংশের।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৫৬ কোটি ৩৮ লাখ ১২ হাজার ৯২১ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯২ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৪৯৩ টাকার। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ১৭ লাখ ৭৩ হাজার ৪২৮ টাকা।সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ দশমিক ৫৭ পয়েন্ট বা শুন্য দশমিক ৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৪৫ দশমিক ১১ পয়েন্টে।সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৯৯ দশমিক ৩৭ পয়েন্ট বা শুন্য দশমিক ৮৮ শতাংশ, ডিএসই-৩০ সূচক ৫৪ দশমিক ৫৬ পয়েন্ট বা শুন্য দশমিক ৪০ শতাংশ এবং সিএসআই সূচক ৯ দশমিক ৮৬ পয়েন্ট বা শুন্য দশমিক ৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৩৫৪ দশমিক ৭০ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৬ দশমিক ২২ পয়েন্টে এবং এক হাজার ২১৬ দশমিক ১৯ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক শুন্য দশমিক ১৫ পয়েন্ট বা শুন্য দশমিক ০১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৩ দশমিক ৬৫ পয়েন্টে।সপ্তাহজুড়ে সিএসইতে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৬টির বা ৩৬ দশমিক ০২ শতাংশ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, ৩৮টির বা ১১ দশমিক ৮০ শতাংশের কমেছে এবং ১৬৮টির বা ৫২ দশমিক ১৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play