Skip to content
Latest stories

Stock news

শমরিতা হসপিটালে সম্পদ পূণ:মূল্যায়নে হিসাব মান লঙ্ঘন

শেয়ারবাজারে তালিকাভুক্ত শমরিতা হসপিটালে স্থায়ী সম্পদ পূণ:মূল্যায়নে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানানো হয়েছে।নিরীক্ষক জানিয়েছেন, শমরিতা হসপিটালের জমি ২০১৩ সালে পূণ:মূল্যায়ন করা হয়েছে। এরপরে আর করেনি। কিন্তু আইএএস-১৬ এর প্যারা ৩৪ অনুযায়ি, ওই সম্পদ ২০১৩ সালের পরে ৩-৫ বছর অন্তর পূণ:মূল্যায়ন করা দরকার ছিল।উল্লেখ্য, ১৯৯৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া শমরিতা হসপিটালের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৯ কোটি ৮২ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৫৪.৩৬ শতাংশ। কোম্পানিটির সোমবার (১৬ জানুয়ারি) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ৬৯.৫০ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play