Stock news
সিঙ্গারের পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।চলতি হিসাব বছরের প্রথমার্ধে সিঙ্গার বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৬৯ পয়সা।