Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজার বন্ধ থাকবে আগামীকাল

মহান মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। রোববার (৩০ এপ্রিল) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। অন্যান্য দেশের মতো এদিন (১ মে) বাংলাদেশেও সরকারি ছুটির দিন। ওইদিন সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।ওইদিন পুঁজিবাজারে কোনো কার্যক্রম চলবে না।আগামী মঙ্গলবার (২ মে) থেকে যথা নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play