শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
দীর্ঘ ২৬ মাসের নেতৃত্বশূন্যতার অবসান ঘটিয়ে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)-এর কার্যক্রম পরিচালনায় ৭ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন গভর্নেন্স বোর্ড গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যার নেতৃত্বে থাকবেন স্বয়ং বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। একই সঙ্গে ফান্ডটিকে বিধিমালার আওতা থেকে বের করে একটি সুনির্দিষ্ট ও নতুন আইনের অধীনে পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।দেশি পোশাক বাছুনতালিকাভুক্ত কোম্পানিগুলোর অবন্টিত ডিভিডেন্ড (ক্যাশ ও বোনাস শেয়ার) এবং অলিখিত অর্থ নিয়ে ২০২১ সালে এই ফান্ডটি গঠন করা হয়। বর্তমানে সিএমএসএফ-এর অধীনে আনুমানিক ১,৭০০ কোটি টাকার সম্পদ রয়েছে, যার মধ্যে প্রায় ৯০০ কোটি টাকা ক্যাশ এবং ৮০০ কোটি টাকার সমপরিমাণ শেয়ার বিদ্যমান। ২০২৪ সালে পূর্ববর্তী বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে ফান্ডটি অভিভাবকহীন অবস্থায় ছিল।বিএসইসি নির্দেশনায় জানিয়েছে, প্রস্তাবিত ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন, ২০২৬’ চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন বোর্ড ফান্ডের সমস্ত পরিচালনা কাজ নিরবচ্ছিন্ন রাখবে।