শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ

Date: 2026-10-12 10:00:03
শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি—সিকদার ইনস্যুরেন্স পিএলসি, আইটি কনসালটেন্টস পিএলসি ও রবি আজিয়াটা পিএলসির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সিকদার ইনস্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমোদন, আইটি কনসালটেন্টসের শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্ট হালনাগাদের অনুরোধ এবং রবির ক্রেডিট রেটিং প্রকাশের তথ্য রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অনুমোদন অনুযায়ী, কোম্পানিটির নতুন নাম হবে ‘সিকদার ইনস্যুরেন্স পিএলসি’। আগামী ১৩ অক্টোবর ২০২৬ থেকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হবে। তবে নাম পরিবর্তন ছাড়া কোম্পানিটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।এদিকে, তালিকাভুক্ত আইটি কনসালটেন্টস পিএলসি তাদের শেয়ারহোল্ডারদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রেকর্ড ডেটের আগে সংশ্লিষ্ট ডিপোজিটরি পার্টিসিপেন্টের (ডিপি) মাধ্যমে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে হবে।হালনাগাদযোগ্য তথ্যের মধ্যে রয়েছে ১২ ডিজিটের ই-টিআইএন নম্বর, বিও অ্যাকাউন্টের তথ্য, ঠিকানা, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা। শেয়ারহোল্ডারদের নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য হালনাগাদ রাখার অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।

Share this news