শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ

Date: 2026-10-06 14:00:07
শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
শেয়ারবাজারে কোম্পানির সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে থাকা সরকারি বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলোর স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্ত হওয়ার সুযোগ আবারও উন্মুক্ত হলো। শেয়ারবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।সরাসরি তালিকাভুক্তির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শেয়ারবাজার-১ শাখা থেকে সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শেয়ারবাজার-১ শাখার উপসচিব মো. মামুন রশীদ স্বাক্ষর করেছেন।চিঠিতে বলা হয়েছে, শেয়ারবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির ওপর আগে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। অর্থাৎ, এতদিন যে সরকারি বিধিনিষেধের কারণে কোম্পানিগুলোর সরাসরি তালিকাভুক্তির সুযোগ সীমিত ছিল, নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই বাধা সরিয়ে দেওয়া হয়েছে।

Share this news