শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা

Date: 2026-10-15 06:00:10
শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি ও আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেয়ার ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন এবং রহিমা ফুডের ভ্যাট ইন-চার্জ মো. সোলয়মান।দেশি পোশাক বাছুনবুধবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। কমিশন সূত্রে জানা গেছে, পৃথক দুটি এনফোর্সমেন্ট আদেশের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে। দুই ব্যক্তিকে আগামী ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ বিএসইসির অনুকূলে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news