শেয়ারবাজারে অনিয়ম ঠেকাতে আপসহীন হওয়ার আহ্বান
শেয়ারবাজারে অনিয়মের ঘটনায় কোনো ধরনের আপস বা ‘গিভ অ্যান্ড টেকিং’-এর পথে হাঁটা হলে এ বাজারের ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন আল-আমিন। তিনি বলেন, শেয়ারবাজারকে স্বাধীনভাবে পরিচালনার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাকেও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কর্তৃত্ব নিশ্চিত করা জরুরি।মঙ্গলবার ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন আল-আমিন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।ইতিহাস পড়ুনশেয়ারবাজারের অন্যতম বড় সমস্যা হিসেবে ‘পাম্প অ্যান্ড ডাম্প’ প্রক্রিয়ার কথা তুলে ধরেন আল-আমিন। তার ব্যাখ্যা অনুযায়ী, প্রথমে কোনো একটি শেয়ারের দাম পরিকল্পিতভাবে দ্রুত বাড়িয়ে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তৈরি করা হয়। এরপর কারসাজিকারীরা বড় পরিমাণ শেয়ার বিক্রি করে বাজার থেকে বেরিয়ে যান। এ ধরনের কারসাজি দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া না হলে এর নেতিবাচক প্রভাব পুরো বাজারে পড়ে।তিনি বলেন, শেয়ারের দাম বাড়ানোর প্রক্রিয়ায় অনেক সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও সম্পৃক্ত করা হয়। পরবর্তী সময়ে বড় বিনিয়োগকারীরা বাজার থেকে বেরিয়ে গেলে ক্ষতির মুখে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা। এতে একদিকে বিনিয়োগকারীদের অর্থ ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে বাজারে তারল্য সংকটও তৈরি হতে পারে।