Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে লেনদেন ১৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে গত ১৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বুধবার (২২ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সূচকের পতন হয়েছে। এদিন প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ২৬ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে।এছাড়াও ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৪ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট কমেছে।সূচকের পতনের সঙ্গে ডিএসইতে লেনদেনও কমেছে। আজ এক্সচেঞ্জটিতে ৩২৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা গত ১৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন।ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২১৩ কোম্পানির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর বেড়েছে ১৭ কোম্পানির, বিপরীতে ৮২ কোম্পানির শেয়ারদর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play