Skip to content
Latest stories

Stock news

শেয়ার কিনেছেন শীর্ষ ৪ কোম্পানির বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (১১-১৫ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল, লাফার্জ হোলসিম, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, নাহি অ্যালিুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং এবং মালেক স্পিনিং।শীর্ষ দশ কোম্পানির মধ্যে ৪ কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। যার কারণে সপ্তাহজুড়ে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল এই ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল, শাইনপুকুর সিরামিকস, ওরিয়ন ইনফিউশন।শীর্ষ লেনদেনের ৪ কোম্পানির শেয়ারদর বাড়ায় বিনিয়োগকারীরা লাভবান হয়েছেন। বাজার সূত্রে জানা গেছে, বড় বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ার কেনার মেজাজে ছিলেন। যার কারণে কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ারদরও ঊর্ধ্বগতিতে ছিল। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও যদি বড় বিনিয়োগকারীরা বাই মুডে থাকেন, তাহলে কোম্পানিগুলোর শেয়ারদর হয়তো আরও বাড়তে পারে। আর যদি বিক্রি মুডে মুনাফা তোলার প্রবণতায় থাকেন, তাহলে কোম্পানিগুলোর শেয়ার দরে সংশোধন দেখা দিতে পারে।কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষে থাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ার সপ্তাহজুড়ে ৬ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৩০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯১১ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১২.৮৭ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩২ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৩৫ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ২.৮৮ শতাংশ।তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫০ লাখ ৯১ হাজার ১০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৩ কোটি ৫ লাখ ৩৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭১ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৯২ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৫ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৩ টাকা ১০ পয়সা বা ২৪.৯২ শতাংশ।লেনদেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৯৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৫ কোটি ৬০ লাখ ৭৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৬২ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪৫ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৮ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৫.০২ শতাংশ।তালিকার অষ্টম স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯ লাখ ৬৯ হাজার ৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২২ কোটি ৮০ লাখ ৪৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৭৩ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪১৯ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৬৭ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৪৮ টাকা ৪০ পয়সা বা ১১.৫৫ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play