Skip to content
Latest stories

Stock news

শেয়ার কিনবেন দুই ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের দুই উদ্যোক্তা ও পরিচালক ব্যাংক দুটির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসইর মাধ্যমে এ ঘোষণা দেন তারা।প্রাইম ব্যাংক: এ ব্যাংকের উদ্যোক্তা আজম জে চৌধুরী ব্যাংকটির ২১ লাখ ৫ হাজার ২৫৭টি শেয়ার আগামী ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ক্রয় করবেন। ২০০০ সালে পুঁজিবাজারে আসা প্রাইম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭২০ কোটি ৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭।সাউথইস্ট ব্যাংক: এ ব্যাংকের পরিচালক ইউসুফ আবদুল্লাহ হারুন ব্যাংকটির ১০ লাখ শেয়ার ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ক্রয় করবেন। ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সাউথইস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ২৩৬ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৬২ কোটি ২৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২৩ কোটি ৬৪ লাখ ৯৮ হাজার ১৪১।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play