Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিক্যান্টস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৯ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ারদর ছিল ১ হাজার ৮৫৬ টাকা ৩০ পয়সা। সপ্তাহ শেষে শেয়ারটির দর কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৭ টাকা ৫০ পয়সায়। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৬৮ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ২১ হাজার ২৭৪টি শেয়ার লেনদেন হয়েছে।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১১ ডিসেম্বর। ২০২১-২২ হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৫০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫২ টাকা ১৮ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৫২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২২৭ টাকা ৬৩ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১৬০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস। এর মধ্যে ১৪০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫২ টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৪৩ পয়সা। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play