Skip to content
Latest stories

Stock news

সামিট অ্যালায়েন্স পোর্টের ঋণমান ‘‌ডাবল এ টু’

পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের সার্ভিলেন্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ টু’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২২-২৩ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রাকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সামিট অ্যালায়েন্স পোর্টের সমন্বিত আয় হয়েছে ৪৭ কোটি ৫৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ কোটি ৪৭ লাখ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play