Skip to content
Latest stories

Stock news

সামিট অ্যালায়েন্স পোর্টের মুনাফা বেড়েছে ৫০%

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় পুঁজিবাজার তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের সমন্বিত নিট মুনাফা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। এ মুনাফার ভিত্তিতে সর্বশেষ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে সেবা ও আবাসন খাতের কোম্পানিটি। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে সামিট অ্যালায়েন্স পোর্টের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ১৯ লাখ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ১৮ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play