Skip to content
Latest stories

Stock news

র‍্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত র‍্যাক সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড তাদের টাইলস প্ল্যান্টের প্রোডাকশন লাইন-৪ পুনরায় চালু করেছে। তবে গ্যাসের চাপ কম থাকায় প্রোডাকশন লাইন-৩ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মানচিত্র দেখুনকোম্পানি জানিয়েছে, গত ২৫ আগস্ট, ২০২৬ তারিখের চিঠিতে তারা জানিয়েছিল যে টাইলস প্ল্যান্টের চারটি প্রোডাকশন লাইনের মধ্যে লাইন-২ ও লাইন-৪-এর যন্ত্রপাতি ২৫ আগস্ট থেকে প্রায় এক মাসের জন্য রক্ষণাবেক্ষণে থাকবে। ওই সময়ে বাকি দুটি লাইন (লাইন-১ ও লাইন-৩) উৎপাদন চালু রাখবে বলেও জানানো হয়েছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play