রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব

Date: 2026-10-15 06:00:05
রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেডের সম্পদ ও দায় পুনর্মূল্যায়নের অনুমোদন দিয়েছে কোম্পানির বোর্ড। পুনর্মূল্যায়নের ফলে কোম্পানির সম্পদের মূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকার বেশি হয়েছে। এতে পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ৯০ হাজার ৫১৪ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।মার্কেট দেখুনকোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন করেছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান শফিক বসাক অ্যান্ড কোং। প্রতিষ্ঠানটির প্রতিবেদনের ভিত্তিতে রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদের বহনকৃত মূল্য ২৯ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৪৬৭ টাকা থেকে বেড়ে ১ হাজার ২৫৮ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৯৮১ টাকায় দাঁড়িয়েছে।

Share this news