Skip to content
Latest stories

Stock news

পূবালী ব্যাংকের ইপিএস বেড়েছে ১৩ শতাংশ

চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেডের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৩ শতাংশের বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত ব্যাংকটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে পূবালী ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৫২ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ৫৯ পয়সা বা ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ। তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭২ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৪৩ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play