Skip to content
Latest stories

Stock news

পতন অব্যাহত থাকলেও ভ্রমণ খাতে শেয়ার কেনার চাপ

গত দুই কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে চলতি সপ্তাহে টানা তিন কার্যদিবস পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের সব সূচক কমেছে। সেই সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এছাড়া ডিএসইতে লেনদেনে অংশ বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতন অব্যাহত থাকলেও বিনিয়োগকারীদের শেয়ার কেনার চাপে চাহিদার শীর্ষে উঠে এসেছে ভ্রমণ ও অবকাশ খাতের শেয়ার। ফলে আলোচিত খাতটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে। এরপর শেয়ার দর বেশি বেড়েছে ট্যানারি খাতে। শেয়ার দর বৃদ্ধির তৃতীয় স্থানে ছিল জীবন বিমা খাতের শেয়ার। এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ, ব্যাংক, মিউচুয়াল ফান্ড, আর্থিক এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত ছাড়া বাকি সব খাতের শেয়ার দরে পতন হয়েছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আগ্রহ বেশি থাকা ভ্রমণ খাতের শেয়ার দর বেড়েছে দশমিক ৯০ শতাংশ। এদিন খাতটিত মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে ১টি কোম্পানির এবং ১টি কোম্পানির শেয়ারদর কমেছে। দ্বিতীয় স্থানে থাকা ট্যানারি খাতের শেয়ার দর গতকাল বেড়েছে দশমিক ৪০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১টি কোম্পানির শেয়ারের এবং বাকি সব শেয়ারদর অপরিবর্তিত ছিল। এরপর দর বৃদ্ধির তৃতীয় স্থানে ছিল জীবন বিমা খাতের শেয়ার। খাতটিতে গতকাল দশমিক ২০ শতাংশ শেয়ার দর বেড়েছে। এছাড়া গতকাল জ্বালানি ও বিদ্যুৎ, ব্যাংক, মিউচুয়াল ফান্ড, আর্থিক এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ার দর বৃদ্ধি ও কমার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি।এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে পাট খাতের কোম্পানির শেয়ারে। খাতটিতে গতকাল শেয়ার দর কমেছে ৫ দশমিক ৯০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১টি কোম্পানির শেয়ারদর কমেছে এবং বাকি সব শেয়ারদর অপরিবর্তিত ছিল। এরপর দ্বিতীয় থানে থাকা সেবা ও আবাসন খাতের শেয়ারদর কমেছে ২ দশমিক ৬০ শতাংশ। ১ দশমিক ৪০ শতাংশ শেয়ারদর কমে গতকাল তৃতীয় স্থানে ছিল আইটি খাত।অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয় বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৮০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা আইটিখাতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৭০ শতাংশ লেনদেন হয়েছে। ১০ দশমিক ৫০ শতাংশ লেনদেন হওয়া কাগজ ও মুদ্রণ খাত রয়েছে তৃতীয় স্থানে। গতকাল চতুর্থ স্থানে থাকা বিবিধ খাতে ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ৬০ শতাংশ লেনদেন হয়েছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ডিএসইতে ৫৬০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে ৭১৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে গতকাল ১৫৩ কোটি ৩৬ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে।গতকাল ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৩ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমেছে। গতকাল সিএসইতে ১৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play