Skip to content
Latest stories

Stock news

প্রথমার্ধে শেয়ারপ্রতি লোকসান কমেছে স্টাইলক্রাফটের

: চলতি হিসাববছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) পুজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান আগের বছরের তুলনায় কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, চলতি হিসাববছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১০ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ২০ পয়সা (লোকসান)। অর্থাৎ প্রথমার্ধের হিসাবে শেয়ারপ্রতি লোকসান তিন টাকা ১০ পয়সা কমেছে। অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ এক টাকা ১৬ পয়সা (লোকসান), যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৩৭ পয়সা (লোকসান)। অর্থাৎ শেয়ারপ্রতি লোকসান কমেছে ১ টাকা ২১ পয়সা। এছাড়া ২০২২ সালের ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৭ পয়সা, যা ২০২২ সালের ৩০ জুনে ছিল ১৭ টাকা সাত পয়সা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪ টাকা ৬৩ পয়সা (ঘাটতি), আগের বছর একই সময়ে ছিল ১৮ টাকা ৬৯ পয়সা (ঘাটতি)।বস্ত্র খাতের এ কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৯ কোটি ৮২ লাখ টাকা। কোম্পানির মোট এক কোটি ৩৮ লাখ ৮৪ হাজার ৭৫০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩৮ দশমিক ৮১ শতাংশ এবং বাকি ৬১ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর এক দশমিক শূন্য পাঁচ শতাংশ বা ৯০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৮৭ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৮৬ টাকা। দিনজুড়ে ১৬ হাজার ৩৭৬টি শেয়ার মাত্র ১৪৫ বার হাতবদল হয়, যার বাজারদর ১৪ লাখ ১০ হাজার টাকা। দিনভয় শেয়ারদর সর্বনি¤œ ৮৫ টাকা ৩০ পয়সা থেকে ৮৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। আর গত এক বছরে শেয়ারদর ৮৫ টাকা ৩০ পয়সা থেকে ১৪৫ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১১ পয়সা (লোকসান) এবং ২০২২ সালের ৩০ জুনে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা সাত পয়সা। আর আলোচিত হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২৩ টাকা ২৮ পয়সা (ঘাটতি)। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৯৩ পয়সা (লোকসান) এবং ২০২১ সালের ৩০ জুনে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছিল ২২ টাকা ১৮ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play