Skip to content
Latest stories

Stock news

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৮ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৩২ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৮১ শতাংশ। আর এডিএন টেলিকমের ২ দশমিক ৪৯ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।আজ ডিএসইর সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, আমরা নেটওয়ার্ক, আইটি কনস্যুলেট, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং, জিল বাংলা সুগার মিলস এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড।ডিএসইতে মোট ৩৪১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮০ কোম্পানির। দরপতন হয়েছে ৯৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play