প্রায় ৬৪ লাখ ৭২৪ শেয়ার বিক্রির ঘোষণা

Date: 2026-09-27 10:00:08
প্রায় ৬৪ লাখ ৭২৪ শেয়ার বিক্রির ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দ্যাটস ইট ফ্যাশনস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪টি শেয়ার পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছে দ্যাটস ইট ফ্যাশনস লিমিটেড ।ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে এসব শেয়ার বিক্রি সম্পন্ন করা হবে।ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদ্যাটস ইট ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কাদের আজাদ। তিনি একই সঙ্গে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক।ফলে ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে দ্যাটস ইট ফ্যাশনসের শেয়ার বিক্রির এ ঘোষণা এসেছে। ঘোষণায় নির্ধারিত সময়ের মধ্যে ডিএসইর পাবলিক বা ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ারগুলো বিক্রি করার কথা বলা হয়েছে।

Share this news