Skip to content
Latest stories

Stock news

অতিরঞ্জিত মুনাফা দেখানোয় পার্কওয়ে প্যাকেজিংয়ের কিউআইও বাতিল

পুঁজিবাজার থেকে অর্থ তুলতে বস্ত্র খাতের কোম্পানি পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর্থিক প্রতিবেদনে মুনাফা অতিরঞ্জিত করে দেখানোর সঙ্গে বড় ধরনের অসঙ্গতি থাকায় কোম্পানিটির কিউআইও আবেদন বাতিল করা হয়েছে বলে জানা গেছে।সম্প্রতি এ সংক্রান্ত চিঠি দিয়ে কোম্পানি কর্তৃপক্ষকে জানিয়েছে বিএসইসি।বিএসইসি সূত্রে জানায়, পার্কওয়ে প্যাকেজিং ব্যাংক থেকে ৩৭ কোটি ৩৬ লাখ টাকার ঋণ নিয়ে তার সহযোগী প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে ৩২ কোটি ৯ লাখ টাকা। এতে ব্যাংকে কোম্পানির মোট ৭ কোটি ২৭ লাখ টাকা নগদ রয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানির গ্রস প্রফিট ১৪ দশমিক ২৩ শতাংশ থেকে ১৮ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। এতে কোম্পানি কর্তৃপক্ষ মুনাফা অতিরিক্ত দেখিয়েছে।একই সঙ্গে তিন বছরে কোম্পানির পরিশোধিত মূলধন ৪৫ লাখ টাকা থেকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে ৬০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। তারপরও কোম্পানিটি তার সম্পদ, ইক্যুইটি, অবমূল্যায়ন-অবমূল্যায়ন এবং প্রশাসনিক ব্যয়কে অতিমূল্যায়িত করেছে বলে অভিযোগ রয়েছে।বিএসইসির তথ্য মতে, পার্কওয়ে প্যাকেজিং ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য আর্থিক বিবৃতি জমা দিয়ে কিউআইও এর জন্য আবেদন করেছিল, তাও কোনও ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম নম্বর ছাড়াই। শুধু তাই নয়, আর্থিক প্রতিবেদনও যাচাই না করেই। তাই আবেদনে সম্মতি দেয়নি।কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্ম থেকে কিউআইওর মাধ্যমে নির্ধারিত মূল্য পদ্ধতিতে ৫ কোটি টাকা তোলার জন্য বিএসইসির কাছে আবেদন করেছিল। কোম্পানিটি কার্যকরী মূলধন এবং কিউআইওর খরচ মেটাতে তহবিল ব্যবহার করতে চেয়েছিল।পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং পিএলসি ডিবিএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। এটি তৈরি পোশাক শিল্পের জন্য সুতা তৈরি করে। কোম্পানিটি ২০০৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play