Skip to content
Latest stories

Stock news

অগ্রাধিকারমূলক শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পর্ষদ তাদের সহপ্রতিষ্ঠান ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডে (আইএসপিএল) করা বিনিয়োগকে প্রেফারেন্স (অগ্রাধিকার মূলক) শেয়ারে রূপান্তর করতে চায়। পাশাপাশি কোম্পানিটির পর্ষদ দায় পরিশোধ ও ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে ২৫০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যানুসারে, বর্তমানে আইএসপিএলের ৮০ শতাংশ শেয়ার রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের কাছে। এর মধ্যে প্রতিটি শেয়ার ১০ টাকা দরে ৯১ কোটি টাকার বিপরীতে রূপান্তরযোগ্য এবং অবসায়ন অযোগ্য প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে বস্ত্র খাতের কোম্পানিটি। এ প্রেফারেন্স শেয়ারের বিপরীতে বছরে ৯ শতাংশ হারে লভ্যাংশ দেয়া হবে। শেয়ার বরাদ্দের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে এ শেয়ার রূপান্তর করা হবে। পাশাপাশি কোম্পানিটি ৬৩ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ১০ টাকার বিপরীতে রূপান্তর অযোগ্য এবং অবসায়নযোগ্য প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রেও বার্ষিক ৯ শতাংশ হারে লভ্যাংশ দেয়া হবে এবং এটি পাঁচ বছরে অবসায়ন হবে।এদিকে প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ ২৫০ কোটি টাকার রূপান্তর অযোগ্য, হস্তান্তরযোগ্য, পুরোপুরি অবসায়নযোগ্য, আনসিকিউরড জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। অভিহিতমূল্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা এ বন্ডের অর্থ দায় পরিশোধ ও ব্যবসা সম্প্রসারণে ব্যয় করবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করা হবে।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৫ পয়সা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৭ পয়সা বা ১১ দশমিক ৭২ শতাংশ। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ১৯ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৯ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২১ নভেম্বর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play